মাইটভাঙ্গা ইউনিয়নে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 মাইটভাঙ্গা ইউনিয়নে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙা ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকাল ৫টায় মাইটভাঙা ইউনিয়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন এবং সঞ্চালনা করেন উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান। অনুষ্ঠানের সূচনা হয় মাইটভাঙা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবুল হাশিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর জননেতা মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। তিনি বলেন, পবিত্র মাহে রমযান মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহভীতির শিক্ষা দেয়। রমযানের সিয়াম সাধনার মাধ্যমে একজন মুমিন তার চরিত্রকে পরিশুদ্ধ করে এবং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেকে প্রস্তুত করে। তিনি আরও বলেন, একটি কল্যাণমুখী ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন। এই সংগঠনের কর্মীরা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই রমযানের শিক্ষা ধারণ করে সংগঠনের প্রতিটি জনশক্তিকে আরও দায়িত্বশীল হয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা, উপজেলা অফিস ও বায়তুল মাল সম্পাদক মাওলানা সবুর খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সভাপতি মু. কেফায়েত উল্যাহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাইটভাঙা ইউনিয়ন সভাপতি মুঃ হুমায়ুন কবির মেম্বার, সেক্রেটারি ডাঃ ইব্রাহীম রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়ন সভাপতি ছায়েদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সাবেক সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ তারিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Post a Comment

Previous Post Next Post

Sandwip Graphics - Learn design, Animation, and Progrmming